ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিয়মিত বেতনের দাবিতে আন্দোলনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা

আকাশ জাতীয় ডেস্ক: 

নিয়মিত বেতনের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা আন্দোলন করছেন। রাজধানীর তেজগাঁওয়ে মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকদের এই আন্দোলন চলছে। পুলিশ বলছে, শ্রমিকদের আন্দোলনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে। আমরা তাদেরকে শান্ত করতে কাজ করছি।

আন্দোলনে থাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিক রাসেল মাহমুদ বলেন, ‘আমরা ঠিকমতো বেতন পাচ্ছি না। ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের নিয়মিত বেতন দেয় না। বেতন দিলেও বিভিন্ন অজুহাতে টাকা কেটে রাখা হয়। আমরা নিজেরাই জানি না কেন টাকা কেটে রাখে। এছাড়া আমাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়। এসবের প্রতিবাদেই আজ আমরা আন্দোলন করছি।’

আরেক শ্রমিক বলেন, ‘আমরা চাচ্ছি দ্রুত আমাদের বেতন পরিশোধ করা হোক। আর প্রতিমাসের বেতন সঠিক সময়ে দেওয়া হোক। কোনো কারণ ছাড়া যে বেতন কর্তন করা হয়, সেটা বন্ধ করতে হবে। তাহলেই আমরা কাজে ফিরে যাব, না হলে কাজে ফিরব না।’

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘শ্রমিকদের আন্দোলনেরস্থলে সকাল থেকে থানা পুলিশ মোতায়েন রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছি।’

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিয়মিত বেতনের দাবিতে আন্দোলনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা

আপডেট সময় ১২:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২