ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ভরণ-পোষণের দাবিতে ২ ছেলের নামে মামলা, পরোয়ানা জারি

আকাশ জাতীয় ডেস্ক: 

ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের বৃদ্ধ আব্দুল হক। সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন- আব্দুল হকের ২ ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।

মামলার অভিযোগে জানা গেছে, বৃদ্ধ আব্দুল হকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। আবুল কালাম আজাদ কৃষিকাজ ও আসাদ চাকরি করে। আসাদকে এমএ পাশ করানোর পর ব্যবসা করার জন্য তিনি সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন। একপর্যায়ে বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তারা দুই ভাই ও মায়ের নামে লিখে নেয়। আবুল কালাম বাড়িতে থাকে এবং আসাদ চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকে। আসাদের ভাগের একটি রুমে তিনি বসবাস করতেন।

গত ২ সেপ্টেম্বর আসাদ বাড়ি এসে ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেয়। তার দুই ছেলে পিতার ভরণ-পোষণ ও ওষুধপত্র কোনো কিছু দেয় না। যাবতীয় সম্পদ তারা নিজেদের নামে লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বর্তমানে তিনি বাজারের লোকজনের করা সহযোগিতায় কোনোরকম জীবনযাপন করছেন। ছেলেদের সঙ্গে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে এ মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

ভরণ-পোষণের দাবিতে ২ ছেলের নামে মামলা, পরোয়ানা জারি

আপডেট সময় ১১:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২