ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষা নিয়ে বিপাকে ভাবনা

আকাশ বিনোদন ডেস্ক :   

জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী, অভিনেত্রী ও লেখক হিসাবে পরিচিত আশনা হাবিব ভাবনা। মিডিয়ায় নিয়মিত কাজ করছেন তিনি। মিডিয়ার কাজের পাশাপাশি পড়ালেখাও করছেন। কিছুদিন আগে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তবে মাস্টার্স শুরু করা নিয়ে বিপাকে পড়েছেন তিনি। কারণ তার পছন্দের বিষয় জেন্ডার স্টাডিস। কিন্তু এ বিষয়ে দেশে মাস্টার্স শিক্ষা কার্যক্রম চালু নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোর্সটি চালু থাকলেও গত কয়েক বছর ধরেই সেটি বন্ধ। অন্য কোনো বিষয় নিয়ে মাস্টার্স করার ইচ্ছা নেই এ মডেল অভিনেত্রীর। তাই এ নিয়ে বিপাকে পড়েছেন। তবে দেশের বাইরে গিয়ে কোর্সটি করার ইচ্ছাও নেই ভাবনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গ্র্যাজুয়েশনও দেশের বাইরে থেকে করেছি। অনেকদিন ধরেই মনস্থির করে আছি যে জেন্ডার বিষয়ে মাস্টার্স করব।

কিন্তু হঠাৎ করেই জানলাম দেশে কোথাও এ বিষয়টি চালু নেই। তবে এখন দেশের বাইরে গিয়ে উচ্চতর পড়ালেখা করার ইচ্ছাও নেই। তাই সিদ্ধান্তহীনতায় ভুগছি। তবে খুব বেশি দেরি করব না। অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত করব সব কিছু।’ এদিকে কিছুদিন আগে ‘দামপাড়া’ নামের একটি সিনেমার শুটিং করেছেন এ অভিনেত্রী। সর্বশেষ নুরুল আলম আতিকের পরিচালনায় ‘কমলার সুবাস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এ ছাড়া বিশেষ দিবসের একখণ্ডের নাটকেও অভিনয় করছেন ভাবনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

উচ্চশিক্ষা নিয়ে বিপাকে ভাবনা

আপডেট সময় ১০:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২