ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাতে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে সমাবেশে তাবিথ আউয়াল

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্লবীর সমাবেশ পণ্ড এবং বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির শেষ পর্যায়ে হামলার পর সোমবার দলের পূর্বঘোষণা অনুযায়ী মহাখালীতে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বেলা ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির গুলশান জোনের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। মহাখালীতে গাউসুল আজম জামে মসজিদসংলগ্ন ময়দান মাঠের এ সমাবেশে বনানীতে হামলায় আহত দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল হাতে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে অংশ নিয়েছেন।

তাবিথ আউয়াল তার বক্তব্যে বলেন, আমরা সবাই প্রস্তুত আছি। আমি যুদ্ধের মাঠে আপনাদের সঙ্গে আছি। এ কথা আপনাদের বলতেই আজ এখানে এসেছি। আহত করে আমাদের দমিয়ে রাখা যাবে না।

তিনি আরও বলেন, এখন আর কারও কাছে বিচার চাইব না, বিচার চেয়ে লাভ নেই। বিচার করবে দেশের জনগণ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমরা রাজপথে ফয়সালা করে ঘরে ফিরব।

বিএনপির উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় মঞ্চে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কামরুজ্জামান রতন, সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতানা আহমেদ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। সমাবেশে বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন নিহত হওয়ার প্রতিবাদে গত ১০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি। এর মধ্যে পল্লবীতে হামলায় সমাবেশ পণ্ড হয়েছে। বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির শেষ পর্যায়ে হামলায় তাবিথ আউয়ালসহ বিএনপির জেষ্ঠ্য নেতারাও আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাতে ও মাথায় ব্যান্ডেজ নিয়ে সমাবেশে তাবিথ আউয়াল

আপডেট সময় ০৬:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২