ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশু হত্যার দায়ে নারী কবিরাজের আমৃত্যু কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

গোপালগঞ্জের মুকসুদপুরে মানসিক প্রতিবন্ধী শিশু মো. নূর ইসলামকে হত্যার দায়ে আকলিমা খাতুন নামে কথিত নারী কবিরাজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। তবে মামলার আসামি আকলিমা খাতুন পলাতক রয়েছেন।

মামলা বিররণে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ৯ বছরের শিশু নূর ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিল। ২০০৭ সালের ৯ মার্চ সকালে ওই শিশুকে জ্বীনে ধরেছে এমন কথা বলে চিকিৎসার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কবিরাজ আকলিমা খাতুন। কুমার নদীতে নিয়ে তিনি নূর ইসলামকে পানিতে ডুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে আকলিমার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

Tag :
আপলোডকারীর তথ্য

১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশু হত্যার দায়ে নারী কবিরাজের আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় ১১:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২