ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আঘাত পেলেন মুশফিক, পায়ে ৬ সেলাই

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে ব্যর্থতার পর দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। যে কারণে আসন্ন বিশ্বকাপকে নিয়ে কোনো ব্যস্ততা নেই মুশফিকের।

তবে তাই বলে অনুশীলন থেমে নেই মি. ডিপেন্ডেবলের। আর সেই অনুশীলন করতে গিয়েই আহত হয়েছেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে শনিবার ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে আঘাত পেয়েছেন মুশফিক। ৬ সেলাই করতে হয়েছে তার পায়ের চোটাক্রান্ত স্থানে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ সকালে জিমে অনুশীলনের সময় পাঁয়ে চোট লাগে মুশফিকের। হাসাপাতালে নিয়ে গেলে আঘাত পাওয়া স্থানে ৫ থেকে ৬ টা সেলাই দিয়েছেন চিকিৎসক। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।’

কবে নাগাদ চোট সারতে পারে মুশফিকের? বিসিবির এ চিকিৎসক বললেন, ৭ দিন পর আবার চেক আপ করা হবে। তখন নিশ্চিত হওয়া যাবে আসলে সুস্থ হতে কতদিন লাগবে তার।

তবে এমন সেলাই কমপক্ষে দুই সপ্তাহের আগে ঠিক হয় না বলে ধারণা দিলেন তিনি। মুশফিককে দুই সপ্তাহে বিশ্রামে থাকতে হবে এমনটি পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও।

বিশ্বকাপের ব্যস্ততা না থাকলেও জাতীয় ক্রিকেট লিগ রয়েছে অক্টোবরে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা লিগের। সেখানে রাজশাহী বিভাগের হয়ে সব রাউন্ড খেলার কথা মুশফিকের। কিন্তু এ চোটের পর তার সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলকে সুবিধাবাদীদের ব্যবহার করতে দেওয়া যাবে না: ত্রাণমন্ত্রী দুলু

আঘাত পেলেন মুশফিক, পায়ে ৬ সেলাই

আপডেট সময় ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২