ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যা মামলায় আপন ভাইসহ ২ জনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলে সখীপুরে কলেজ অধ্যক্ষ জামাল হোসেন ওরফে ঠান্ডু হত্যা মামলায় নিহতের আপন ভাইসহ দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় দেন। দণ্ডিত দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন— সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মিনহাজুর রহমান ওরফে মিন্টু এবং একই গ্রামের সূর্যদ আলীর ছেলে সাবেক সেনাসদস্য আব্দুল মালেক ওরফে শুকুর। দণ্ডিত মিনহাজুর রহমান অধ্যক্ষ জামাল হোসেনের আপন ভাই এবং আব্দুল মালেক মামাতো বোনের স্বামী।

রায় ঘোষণার সময় মিনহাজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দণ্ডিত আব্দুল মালেক পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন— অধ্যক্ষ জামাল হোসেনের আপন ভাই নান্নু মিয়া, মামাতো ভাই মাসুদ রানা ও দণ্ডিত আব্দুল মালেকের ভাই শমসের আলী।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. মহসিন সিকদার জানান, সখীপুরের পলাশতলী কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন ওরফে ঠান্ডু ২০১১ সালের ২০ অক্টোবর কলেজ থেকে বাড়ি ফেরার পথে খুন হন।

রায় ঘোষণার পর মামলার বাদী নিহতের স্ত্রী পারভীন বেগম জানান, তিনি এ রায়ে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেননি। দুজনের মৃত্যুদণ্ডের আদেশ হলেও তিনজন খালাস পেয়েছেন। তাদের শাস্তির জন্য উচ্চ আদালতে তিনি আপিল করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যা মামলায় আপন ভাইসহ ২ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২