ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্যরাতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার মদনে মধ্যরাতে এক কিশোরীকে (১৫) বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

পুলিশ ওই রাতেই অভিযুক্ত আব্দুল কুদ্দুছকে (৫০) চানগাঁও গুচ্ছগ্রাম থেকে গ্রেফতার করেছে। আব্দুল কুদ্দুছ উপজেলার চানগাঁও গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুছ দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। ভুক্তভোগীর মা সোমবার রাতে বাড়িতে না থাকার সুযোগে মধ্যরাতে আব্দুল কুদ্দুছ ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে নিজ ঘরে ধর্ষণ করে।

এ বিষয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে কোনো সহযোগিতা না পাওয়ায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ চানগাঁও গুচ্ছগ্রাম থেকে অভিযুক্ত আব্দুল কুদ্দুছকে গ্রেফতার করে।

পরে ভিকটিমকে উদ্ধার করে বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়। অভিযুক্ত আব্দুল কুদ্দুছকে ওই রাতেই গ্রেফতার করে বুধবার নেত্রকোনা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মধ্যরাতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ

আপডেট সময় ০৭:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২