ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

ছিনতাইকারীকে ধরলেন বৃদ্ধ ভিক্ষুক, পেলেন পুরস্কার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উত্তরায় কর্মজীবী এক নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় সবুজ (৩৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পথচারী ওই নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে দৌড় দেয় আটক যুবক, কিন্তু ভুক্তভোগীর চিৎকারে সহায়তার হাত বাড়িয়ে দেন ষাটোর্ধ্ব এক ভিক্ষুক। মূলত বাবর মিয়া নামের ওই ভিক্ষুকের সহায়তায় ছিনতাইকারীকে গ্রেফতার করা সম্ভব হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। পালানোর সময় মূলত বাবর মিয়া নামে একজন বৃদ্ধ ভিক্ষুক ওই ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলেন। ভুক্তভোগী নারী উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মঙ্গলবার অফিস শেষে বাড়ি ফেরার পথে উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে তার গলার চেইন স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী সবুজ।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারী চিৎকার করলে আশপাশের লোকেরা সবুজের পিছু নেয়। এসময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন, এরপর জাপটে ধরেন। পরে আশপাশের লোকসহ তাকে পুলিশে সোপর্দ করেন। পুলিশের ভয়ে সবুজ সেই চেইন গিলে ফেলে। পরে আবার বমি করে সেই চেইন উদ্ধার করা হয়। আর বাবর মিয়ার সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করা হয়। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

ছিনতাইকারীকে ধরলেন বৃদ্ধ ভিক্ষুক, পেলেন পুরস্কার

আপডেট সময় ১১:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২