ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেলের ট্যাংকিতে লাফ দিয়ে শ্রমিকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাসফিল্ডের তেলের ট্যাংকির ভেতর লাফ দিয়ে তফছির মিয়া নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানা পুলিশ ট্যাংকির ভেতর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

তফছির উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের দৈনিক শ্রমিক ছিলেন তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রোববার থেকে তফছির মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে- রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তফছির গ্যাসফিল্ডে প্রবেশ করেন এবং সেখানে থাকা তেলের ট্যাংকির ঢাকনা উঠিয়ে লাফ দেন। এজন্য নিশ্চিতভাবেই বলা যায় এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেলের ট্যাংকিতে লাফ দিয়ে শ্রমিকের আত্মহত্যা

আপডেট সময় ০৪:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২