ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের জয়ের উল্লাসে বাবার গুলিতে ছেলে নিহত

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের সুপার ফোরে শ্বাসরূদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারায় পাকিস্তান।

নাটকীয়তায় ভরপুর সেই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে বুনো উল্লাসে মাতে পাকিস্তানের ক্রিকেটভক্তরা। আর দেশটির পেশোয়ারে এই উল্লাসের মাত্রা এতোটাই ছাড়িয়ে যায় যে, সেখানে ২ জন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি ও খালিজ টাইমসে প্রকাশ, পেশোয়ারের মাতনি আদিইজাই নামে এলাকায় পাকিস্তানের জয় উদযাপন করতে গিয়ে কয়েক রাউন্ড গুলি চালান এক ব্যক্তি। আর সে গুলি গিয়ে লাগে তার ছেলে ও ছেলের বন্ধুর গায়ে। ঘটনাস্থলেই তারা মারা যান।

আরেক ঘটনায় পেশোয়ারের কোলতা মহসিন খান এলাকায় গুলিবিদ্ধ হন তিন নারী।তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় অন্তত ৪১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পেশোয়ার পুলিশ।

আনন্দ উল্লাসের বদলে এখন শোকের মাতম চলছে পেশোয়ারে। এ খবরে গোটা পাকিস্তানজুড়েই নেমেছে শোকের ছায়া।

বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। পাক বোলারদের দাপটে মাত্র ১২৯ রানেই শেষ হয়ে যায় আফগানদের ইনিংস।

তাদের হয়ে সর্বোচ্চ রান ইব্রাহিম জাদরানের। তিনি ৩৭ বলে ৩৫ রান করেন। এছাড়া হজরতুল্লাহ জাজাইয়ের ২১ রানের বাইরে কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।

মামুলি রান তাড়ায় পাকিস্তানও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আফগান বোলারদের পাল্টা দাপটে ১৮.৫ ওভারে ১১৮ রানে পাকিস্তানের ৯ উইকেট পড়ে যায়।

শেষ ওভারে প্রয়োজন পড়ে ১১ রানের। ক্রিজে ছিলেন না স্বীকৃত কোনো ব্যাটার। জয়ের অপেক্ষায় যখন বুঁদ আফগানিরা তখন ১৯তম ওভারের প্রথম ২ বলে ২টি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন নাসিম শাহ।

পাকিস্তানের এমন জয় মেনে নিতে পারেনি আফগান সমর্থকরা। তারা গ্যলারিতেও তুমুল ভাঙচুর করে, হামলা চালায় পাকিস্তানি সমর্থকদের ওপরও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের জয়ের উল্লাসে বাবার গুলিতে ছেলে নিহত

আপডেট সময় ০১:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২