ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জানি না এ সফরের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা: মোশাররফ

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের মানুষের স্বার্থে কোনো কথা হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা জানি না এ সফরের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, দেশের কূটনৈতিক শক্তিকে বৃদ্ধি করবেন, এটাই ছিল জনগণের প্রত্যাশা। কিন্তু তিনি গিয়ে কী নিয়ে এসেছেন? প্রতিবার ভারত গিয়ে তিনি শুধু দিয়ে এসেছেন, কিছু নিয়ে এসেছেন বলে দাবি করতে পারেননি। তিনি নিজেও স্বীকার করেছেন ভারতকে তিনি যা দিয়েছেন সারা জীবন তারা মনে রাখবে।

তিনি বলেন, আজকে রোহিঙ্গারা আমাদের দেশের একটি বিরাট বোঝা হয়ে গেছে। ভারতে গেছেন কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। আমাদের সীমান্তে যে প্রতিনিয়ত হত্যা, মাদক চোরাচালান হচ্ছে এগুলোর বিষয়ে কোনো কথা হয়নি।

মোশাররফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি ফরমায়েশি রায়ে কারান্তরীণ করে রাখা হয়েছে। তিনি বিদেশে গিয়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করবেন তাও এ স্বৈরাচারী সরকার সুযোগ দিচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক একইভাবে ফরমায়েশি রায়ে সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে অবস্থান করছেন, তিনি দেশে ফিরে আসতে পারছেন না।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, দেশে আজকে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই, ভোটের অধিকার নেই। আজকে দেশে অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত। এ সরকারের সিন্ডিকেট দেশের অর্থ লুটেপুটে নিয়েছে। শেয়ার মার্কেট ডাকাতি, ব্যাংক ডাকাতি এবং তারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানসহ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জানি না এ সফরের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা: মোশাররফ

আপডেট সময় ১০:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২