ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এটি কি আমাদের কূটনৈতিক বিজয় নয়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার এখন বাংলাদেশে তাদের মন্ত্রী পাঠিয়েছে। এটি কি আমাদের কূটনৈতিক বিজয় নয়? মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয়দের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখছে সরকার। সেই লক্ষ্যে বেকারদের কর্ম সংস্থানসহ স্থানীয়দের বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ফেরত নেবে না বলে তাদের সেনা প্রধান ঘোষণা দিয়েছিল। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিকত্ব না দিয়ে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছিল। এখন মিয়ানমার তাদের সেই অবস্থান থেকে সরে এসেছে।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

এটি কি আমাদের কূটনৈতিক বিজয় নয়: কাদের

আপডেট সময় ০৫:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭