ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

অফিসের বড় কর্তা রোবট!

আকাশ আইসিটি ডেস্ক :

অফিসের বড় কর্তা রোবট! এটা কীভাবে সম্ভব? ঠিকই পড়েছেন। এই অসম্ভবকেই সম্ভব করেছে মোবাইল গেম প্রস্তুতকারী চীনা কোম্পানি নেটড্রাগন ওয়েবসফট।

এই প্রতিষ্ঠানে রোবটের নির্দেশে চলবে মানুষ। কোম্পানিটি সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) একটি রোবট জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। বিশ্বে এই প্রথম এমন কাণ্ড ঘটল।

হিউম্যানয়েড ওই রোবটটির নাম ‘ট্যাং ইউ’। গত মাসে নিয়োগের পর মিস ট্যাং ইউ ফুজিয়ান নেটড্রাগন ওয়েবসফটে তার কাজ শুরু করেছে।

কোম্পানিটির বিবৃতিতে জানা গেছে, প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে এই রোবট। এভাবে ঝুঁকি-ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে ট্যাং ইউ।

এছাড়া কোম্পানির বোর্ডের জন্য রিয়াল-টাইম ডেটা সেন্টার ও অ্যানালিটিক্স টুল হিসেবেও কাজ করবে এ রোবট।

নেটড্রাগন ওয়েবসফটের প্রতিষ্ঠাতা ড. ডেজিয়ান লিউ বলেন, আমরা বিশ্বাস করি এআই হচ্ছে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত প্রবৃদ্ধির কথা মাথায় রেখে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

অফিসের বড় কর্তা রোবট!

আপডেট সময় ১০:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২