ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মুশফিকের অবসর ভেঙে ফেরার দাবিতে প্রতীকী অনশন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বেশ কিছুদিনই চাপে ছিলেন মুশফিকুর রহিম। ব্যাটে আগের মতো রানের দেখা মিলছিল না, উইকেটরক্ষকের ভূমিকাও ঠিকঠাক পালন করতে পারছিলেন না।

শেষ অবধি এশিয়া কাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন মুশফিক।

কিন্তু তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সমর্থকরা। গত দুদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে প্রতীকি অনশন করছেন কয়েক জন। তারা বলছেন, মুশফিক যেন মাঠ থেকে বিদায় নেন এটাই তাদের বড় চাওয়া।

অনশনকারীদের একজন কাজী সাজেদুর রহমান বলেন, ‘আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটার, মুশফিকুর রহিম যাকে মিস্টার ডিপেন্ডবল বলা হয়। উনিও এশিয়া কাপের পর হঠাৎ করে খুব আবেগী হয়ে নিজের বড় মনের প্রমাণ দিয়ে অবসরের ঘোষণা দিলেন। এ ব্যাপারটা আমাদের কাছে খুব কষ্টদায়ক ছিল। ’

‘এজন্য যে অন্য দেশের কিংবদন্তিদের দেখা যায় একটা সম্মানসূচক বিদায় নেয় মাঠ থেকে। যে মাঠ তাদের লিজেন্ড করেছে, ওই মাঠ থেকে বিদায় নেয়। আমাদের ক্রিকেটাররা কেন ফেসবুকের মাধ্যমে বিদায় নিতে দেখি না। আমাদের লিজেন্ডরা কেন এভাবে বিদায় নেয়, এটা একটা দুঃখ। ’

তাদের কী চাওয়া এ নিয়ে তিনি বলেছেন, ‘মুশফিক ভাই বেশ কিছুদিন যাবৎ খেলার মধ্যে বিশেষত টি-টোয়েন্টিতে চাপ অনুভব করতেন। এটা হয়তো তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। এ চাপ থেকে যদি বের হতে পারেন। সামনে বিশ্বকাপ আছে, বিসিবিরও তাকে রাখার ইচ্ছে ছিল, উনি যেন বিশ্বকাপে মাঠ থেকে বিদায় নেন এটাই আমাদের চাওয়া। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

মুশফিকের অবসর ভেঙে ফেরার দাবিতে প্রতীকী অনশন

আপডেট সময় ০৭:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২