ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে সিএজি’র নির্দেশনা নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

হাইকোর্টে আগাম জামিন চেয়ে ক্রিকেটার আল আমিনের আবেদন

আকাশ স্পোর্টস ডেস্ক:

যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন।

সোমবার তার আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম জামিন আবেদন করেছেন। জামিনের বিষয়ে শুনানি করবেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।

আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা যায়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন ক্রিকেটার মো. আল-আমিন হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন আল-আমিন।

এসব অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। পরে তা মামলা আকারে নথিভুক্ত করা হয়।

ক্রিকেটার আল-আমিন ও ইসরাত জাহান দম্পতির দুটি ছেলেসন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছিল।

থানায় লিখিত অভিযোগ করার পর ইসরাত জাহান সাংবাদিকদের অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আল-আমিন তাকে অত্যাচার ও মারধর করেন। এর পর দুটি বাচ্চাসহ তাকে বাসা থেকে বের করে দেন। আল-আমিন অন্য একটি মেয়েকে নিয়ে বাসায় উঠেছেন।

‘ওই মেয়ের সঙ্গে আল-আমিনের বিয়ে হয়েছে কিনা, তা জানি না। কাবিননামাও পাইনি। তবে ওই মেয়ের সঙ্গে আল-আমিনের অনেক ছবি আছে।’

তিনি বলেন, দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাব? আমার এখন একটিই চাওয়া— বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।

ইসরাত জাহানের মামা মো. সাঈদ বলেন, গত দুই বছর ধরে ক্রিকেটার আল-আমিন হোসেন আমার ভাগ্নিকে নির্যাতন করত। এর আগেও থানায় নির্যাতনের অভিযোগে জিডি করা হয়েছিল। গত ২৫ আগস্ট মারধর করে বাসা থেকে বাচ্চাসহ ইসরাতকে বের করে দেয়। এর পর মিরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ইসরাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন

হাইকোর্টে আগাম জামিন চেয়ে ক্রিকেটার আল আমিনের আবেদন

আপডেট সময় ১২:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২