ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

১০ লাখ ৩০ হাজার টন খাদ্যশস্য আমদানি করবে সরকার

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারিভাবে ১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে বোরো সংগ্রহ অভিযান, ২০২২ ও চলমান খাদ্যবান্ধব এবং ওএমএসসহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা রাশিয়া থেকে ৫ লাখ মেট্রিকটন গম এবং ভারত থেকে এক লাখ টন চাল, ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন এবং মায়ানমার থেকে ২ লাখ টন চাল আমদানি করবো। এ মুহূর্তে সর্বোচ্চ মজুদ আছে আমাদের। ফলে দাম কমতির দিকে রয়েছে। সামনে আরও কমে যাবে।

তিনি বলেন, সরকারিভাবে আমরা আরও চাল কিনবো। এ অর্থবছরে ১০ লাখ টনের বেশি চাল আমদানির চিন্তাভাবনা রয়েছে। এবছর জলবায়ু পরিস্থিতি খারাপ, ফলে আমন সংগ্রহ কম হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে আমাদের গম নিয়ে যে সংকট ছিল সেটা কেটে গেছে। আমাদের বছরে ৭ লাখ টন গমের চাহিদা রয়েছে। এরমধ্যে রাশিয়া থেকে ৫ লাখ টন আসবে, পাইপ লাইনে রয়েছে এক লাখ টন এবং গুদামে মজুদ আছে এক লাখ ৩০ হাজার টন গম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

১০ লাখ ৩০ হাজার টন খাদ্যশস্য আমদানি করবে সরকার

আপডেট সময় ১১:৫৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২