ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও টেলিটকের কর্পোরেট সার্ভিস চুক্তি

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশ সুপ্রীম কোর্টের কর্পোরেট সার্ভিসের প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে ম্ঙ্গলবার একটি বিশেষ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আলোকে টেলিটক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সুপ্রীম কোর্ট-কে বিভিন্ন ধরনের কর্পোরেট সার্ভিস প্রদান করবে। যেমন- অনলাইন ও এসএমএস এ নিয়োগ কার্যক্রম, BULK SMS সার্ভিস, Employee Management, অনলাইনে রেজিস্ট্রেশন, আবেদন ফি আদায়, সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য ড্যাশবোর্ড ও ট্র্যাকিং পরিষেবা ইত্যাদি।

এ জাতীয় যৌথ প্রচেষ্টা বাংলাদেশ সুপ্রীম কোর্টের কার্যক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং সেই সাথে অর্থ, সময় ও শ্রমের যথেষ্ট পরিমাণে হ্রাস পাবে। এই ধরনের সকল ডিজিটাল কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. গোলাম রব্বানী এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান।

তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের মুহাম্মদ মোশারফ হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার), হাইকোর্ট বিভাগ, এমএম মোর্শেদ, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও অর্থ), আপিল বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের তাহমিনা খাতুন, মহাব্যবস্থাপক, মার্কেটিং অ্যান্ড ভ্যাস, মুহাম্মদ আল-রাজ্জাকুজ্জামান, অতিরিক্ত মহাব্যবস্থাপক, মার্কেটিং অ্যান্ড ভ্যাস ও উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও টেলিটকের কর্পোরেট সার্ভিস চুক্তি

আপডেট সময় ০৯:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২