ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

পথচারীদের সালাম দিয়ে থামিয়ে লুট করেন তারা

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি পথে টার্গেট করা পথচারীকে সালাম দিয়ে গতিরোধ করে পরিচিত হওয়ার ভান করে প্রথমে সময়ক্ষেপণ করতেন তারা। এরমধ্যে আশপাশে ঘাপটি মেরে থাকা আরও কয়েকজন এসে ঘিরে ধরেন।

কখনো হুমকি দিয়ে আবার কখনো ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে নিতেন।

গত ২১ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সামনে সালাম দিয়ে পথ আটকে লুৎফর রহমান নামে একজনের কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলাটির তদন্তের ধারাবাহিকতায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— পিন্টু মিয়া (৩২) ও মো. সুমন (৩৫)।

বুধবার (৩১ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, রাজধানীতে নতুন উপদ্রবের বিষয়টি দেখা গেছে। চক্রের সদস্যরা ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে টার্গেট ব্যক্তিকে সালাম দিয়ে পথে আটকায়। সাধারণত সালাম দিলে পরিচিত ভেবে মানুষজন একটু থামে, চক্রের সদস্যরাও তাদের থামিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। আশপাশে তাদের অন্য সদস্যরা ঘাপটি মেরে বসে থাকতেন। তখন তারাও এসে টার্গেট ব্যক্তিকে ঘিরে ফেলে সঙ্গে যা আছে দিয়ে দিতে বলেন। হুমকি দিয়ে কাজ না হলে অস্ত্র আছে বলে ভয়ভীতি দেখান। এভাবে টার্গেট ব্যক্তির সবকিছু নিয়ে সটকে পড়তেন চক্রের সদস্যরা।

ডিসি আজিমুল বলেন, চক্রের সদস্যদের কাছে কোনো অস্ত্র থাকতো না, তারা সাধারণ মানুষের মতোই ঘোরাফেরা করতেন। তাই তাদের চিহ্নিত করে গ্রুপটিকে ধরা কঠিন ছিল। গত ২১ আগস্ট আগারগাঁও ডাক ভবনের সামনে এক ব্যক্তির কাছ থেকে এভাবে ৮০ হাজার টাকা লুটের ঘটনায় একটি মামলা দায়ের হয়। মামলাটি তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন।

অন্যদিক মঙ্গলবার কারওয়ানবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজি করা এনায়েত শেখ (৩৬) ও আব্দুর রহমান মুন্সি (৪৬) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনের সঙ্গে ওয়াকিটকি থাকতো। তারা নিজেদের র‌্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে মাছের আড়তে শ্রমিকদের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভয়ভীতি দেখান। বিষয়টি শ্রমিকরা পুলিশকে জানালে তাদের গ্রেফতার করা হয়।

প্রতারণা এড়াতে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, পথে কেউ সালাম দিয়ে সময়ক্ষেপণ করতে চাইলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই দাঁড়ানো যাবে না বা পুলিশকে বিষয়টি জানাতে হবে। অনেক প্রতারক ওয়াকিটকি সঙ্গে রেখে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অপকর্ম চালিয়ে আসছে। এ বিষয়েও সচেতন থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পথচারীদের সালাম দিয়ে থামিয়ে লুট করেন তারা

আপডেট সময় ০৪:৫৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২