ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুস্তাফিজকে নিয়ে আশার বাণী শোনালেন শ্রীরাম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটের আরেক ‘পোস্টার বয়’ হয়ে উঠেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সেই মুস্তাফিজুর রহমান এখন নিজেকে হারিয়ে ফেলেছেন। অনেকদিন ধরে পুরনো মুস্তাফিজকে দেখা যায় না। মিরপুরের বাইরে তিনি কার্যকর নন। হারিয়ে যেতে বসা মুস্তাফিজকে নিয়ে এবার আশার বাণী শোনালেন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।

টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৪ ইনিংসে মুস্তাফিজ উইকেট নিয়েছেন মাত্র ৯টি। জিম্বাবুয়ে সফরে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছেন ৫০ রান! এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টি-টোয়েন্টিতে অনেক রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। নিয়মিতই ওভারপ্রতি দশের বেশি রান দিয়ে যাচ্ছেন। এসব রেকর্ড তার নামের সঙ্গে একেবারেই বেমানান। গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম‍্যাচে নিয়েছিলেন ২ উইকেট।

তবে এবার অনুশীলনে মুস্তাফিজকে দেখে নাকি তার জ্বলে ওঠার সম্ভাবনা দেখছেন শ্রীধরন শ্রীরাম। সেটা ম্যাচে করে দেখাতে পারেন কিনা তা আজই বোঝা যাবে। শ্রীরাম বলেন, ‘নেটে যেমন বোলিং করছে, নতুন বল যেভাবে সুইং করাচ্ছে, ডানহাতি ব‍্যাটসম‍্যানের জন‍্য বল ভেতরে আনছে, আমি মনে করি, সে খুব বিপজ্জনক একজন। যখন সে নতুন বল ডানহাতি ব‍্যাটসম‍্যানদের যখন ভেতরে আনতে পারবে, তখনই তার সেরাটা পাওয়া যাবে। আমরা বিশ্বাস করি, এখন সে সেরা পর্যায়ে আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুস্তাফিজকে নিয়ে আশার বাণী শোনালেন শ্রীরাম

আপডেট সময় ০৭:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২