ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একসঙ্গে কাজ করবে এআইটি ও হাইটেক পার্ক

আকাশ আইসিটি ডেস্ক :

আইটি শিল্পের বিকাশ, গবেষণা এবং উদ্যোক্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে সোমবার (২৯ আগস্ট) অনলাইনের জুম প্ল্যাটফর্মে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ড. ইডেন ওয়াই উন সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি আমরা থাইল্যান্ড সফর করি এবং সেখানে এআইটির প্রেসিডেন্ট ড. ইডেন ওয়াই উন ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাইকে নিয়ে উচ্চপর্যায়ে বিভিন্ন মিটিং করে যৌথভাবে কাজ করার ক্ষেত্রসমূহ চিহ্নিত করি। গবেষণা এবং উদ্যোক্তা উন্নয়ন; এআইটি-তে মাস্টার্স এবং পিএইচডি করতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু করাসহ বিভিন্ন ইস্যুতে তখনই আলোচনার সূত্রপাত হয়। আজ সেই আলোচনা বাস্তবতায় রূপ পেলো।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, এই সমোঝোতার ফলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইমার্জিং টেকনোলজির উপর দক্ষতা বাড়াতে আমাদের তরুণ প্রজন্ম, সরকারি কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞদের জন্য যৌথ প্রযুক্তিভিত্তিক ফেলোশিপ প্রোগ্রাম চালু করা হবে। এর ফলে সাইবার সিকুরিটি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, এআর, ভিআরসহ অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে। এছাড়া আমাদের স্টার্ট-আপদের প্রশিক্ষণ, ইনকিউবেশন, মেন্টরিং এবং উদীয়মান স্টার্ট-আপদের জন্য বিনিয়োগের দুয়ার খুলতে সহায়ক হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একসঙ্গে কাজ করবে এআইটি ও হাইটেক পার্ক

আপডেট সময় ০৯:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২