ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র, প্রতারক আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

সেনাবাহিনীতে চাকরির নাম করে ভুয়া নিয়োগপত্র দেওয়া নুরুল ইসলাম নোমের এক প্রতারককে আটক করেছে র‍্যাব-৬।

শনিবার (২৭ আগস্ট) র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।

প্রতারক মো. নুর ইসলাম (৪৬) খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ব্যাংকের চেক ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ জানতে পারে ডুমুরিয়া এলাকায় চাকরি দেওয়ার নামে এক প্রতারক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে কিছু ভুয়া নিয়োগপত্র দিয়েছেন। র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল রাত সাড়ে ৯টায় ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. নুর ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির ভুয়া নিয়োগপত্র ২টি, ১ পাতা চেক ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র, প্রতারক আটক

আপডেট সময় ০৭:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২