ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দুঃশাসন থেকে মুক্তি পেতে নজরুলের গান-কবিতা প্রেরণা জোগাবে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

বর্তমানে দেশে দুঃশাসন চলছে। এ থেকে মুক্তি পেতে নজরুলের গান-কবিতা প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, ‘এই দুঃশাসনে নজরুলের গান-কবিতা প্রতিটি মুহূর্তে আমাদের প্রেরণা জোগাবে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা দুঃশাসনের মধ্যে আছি। নজরুলের গান-কবিতা প্রেরণা জোগাবে, কারণ আমাদের এখনো কারাগারে যেতে হয়। সংগ্রাম করতে হয়।’

তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু তাকে নাগরিকত্ব দেন জিয়াউর রহমান। কারণ জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমান বুঝেছিলেন তার (কাজী নজরুল) গান-কবিতা চিন্তা-চেতনা ও সুর আমাদের মাটি থেকেই উৎসাহিত হয়।’

তিনি আরো বলেন, ‘বাংলা সাহিত্যে যত কবি সাহিত্যিক আছেন তার মধ্যে কাজী নজরুল অনন্য। তার লেখনীতে বাঙালির দুসম্প্রদায়ের সংস্কৃতি অপূর্বভাবে সমন্বয় করেছেন তিনি।’

নজরুল গবেষক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল হাই শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নজরুল গবেষক আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির ব্যাপারীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দুঃশাসন থেকে মুক্তি পেতে নজরুলের গান-কবিতা প্রেরণা জোগাবে: রিজভী

আপডেট সময় ০৪:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২