ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাওনের সঙ্গে প্রতারণা, অভিযুক্ত গ্রেফতার

আকাশ বিনোদন ডেস্ক :  

প্রতারণার কবলে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ভুয়া পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।

গত বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে রবিউল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত মে মাসে নুহাশ পল্লী উন্নয়নের জন্য বিদেশি ফান্ড ছাড় করাতে ৩১ হাজার ৮৫০ টাকা হাতিয়ে নিয়েছিলেন ওই প্রতারক।

এ নিয়ে শাওন জানান, সচিব পরিচয় দিয়ে হুমায়ূন আহমেদের নামে নুহাশ পল্লীতে একটি মিউজিয়াম করে দেবে বলে জানানো হয়। এ জন্য অস্ট্রেলিয়ান একটি সংস্থা যে অর্থ দেবে, তা ছাড়ের জন্য সরকারি কিছু খরচ রয়েছে। টুকরো টুকরো সেসব খরচ বাবদ তিনি প্রায় ৩২ হাজার টাকা পরিশোধ করতে বলেন। পরে আমাকে জানালো নুহাশ পল্লীতে একটা টিম ভিজিট করতে যাবে। কিন্তু বেশ কয়েক দিন কেটে গেলেও তাদের খোঁজ নেই। আমি ২৫ জুলাই ফোন করে বন্ধ পাই। তখন আমি বুঝে যাই যে প্রতারণা হয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকা মহনগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেফতার রবিউল প্রতারক চক্রের সদস্য। সে ২০১৯ সাল থেকে বিভিন্ন কৌশলে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নম্বর সংগ্রহ করে তাদেরকে প্রভাবশালী ব্যক্তির পরিচয় দিয়ে ফোন করতো। বিদেশি অনুদান প্রাপ্তির প্রলোভন দেখিয়ে সরকারি ভ্যাট ট্যাপ ও প্রসেসিং ফি বাবদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যেমে অর্থ হাতিয়ে নিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতো। এভাবে এই প্রতারক শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাওনের সঙ্গে প্রতারণা, অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ০৩:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২