ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানে শত কোটি ডলার বিনিয়োগের নির্দেশ বাদশাহ সালমানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সৌদি আরবের প্রতি জনগণের সমর্থন নিশ্চিত করতে পাকিস্তানে ১০০ কোটি ডলার বিনিয়োগের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও পাকিস্তান জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির মধ্যে ফোনালাপ হয়। সেখানে সৌদি বাদশার নির্দেশনার বিষয়টি উল্লেখ করেন প্রিন্স ফয়সাল। দুজনের মধ্যে অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়।

পরে টেলিফোন আলাপের বিষয়ে একটি টুইট করেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, পাকিস্তানে বিনিয়োগে সৌদি বাদশার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আমি দেশে অভূতপূর্ব বন্যায় ব্যাপক ক্ষতির বিষয়ে জানিয়েছিলাম। এ ব্যাপারে সৌদি সরকার আমাদের সংহতি প্রকাশ করেছেন। সৌদি কিংডম থেকে সরবরাহকৃত সব ধরনের সহায়তা অত্যন্ত মূল্যবান।

এর আগে, গত বুধবার পাকিস্তানের বিভিন্ন খাতে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে শত কোটি ডলার বিনিয়োগের নির্দেশ বাদশাহ সালমানের

আপডেট সময় ০১:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২