ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর জন্মদিনে দুই হাজার নারী পাবেন ১০ কোটি টাকা

আকাশ আইসিটি ডেস্ক :

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সিংড়া উপজেলার ১২ ইউনিয়নের ১০০ ডিজিটাল নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

একই সঙ্গে সারা দেশের দুই হাজার ডিজিটাল নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এসময় প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেট থেকে বরাদ্দকৃত অর্থে ৭৫ জন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের শুভ দিনে সিংড়া পৌর সভার ১২টি ওয়ার্ড ও উপজেলার ১২টি ইউনিয়নের ই-কমার্স নারী উদ্যোক্তাদের মধ্যে, যারা প্রকৃত উদ্যোক্তা, যাদের পণ্য অনলাইনে ডিজিটাল শপে বিক্রির জন্য তৈরি হতে পারে, তাদের ১০০ জনকে আগামী ২৮ সেপ্টেম্বর এককালীন ৫০ হাজার করে টাকা অনুদান দেওয়া হবে। আজ যাদের সেলাই মেশিন দেওয়া হলো তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলবেন।

তিনি বলেন, ই-কমার্সে নারী উদ্যোক্তা হতে আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। প্রশিক্ষণ লাগলে আইসিটি বিভাগ থেকে দেওয়া হবে। অর্থায়ন লাগলে শেখ হাসিনার পক্ষ থেকে অনুদান দেব। যদি আরও বড় উদ্যোক্তা হন ৫০ হাজার টাকা ব্যবহার করে দুই বছরে পাঁচ লাখ টাকা পুঁজি করতে পারবেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অদম্য নারী উদ্যোক্তা অনুদান কর্মসূচির আওতায় সারা দেশে আমরা দুই হাজার জনকে এ অনুদান দিচ্ছি।

পলক বলেন, শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় ভাই আমাদের হাইটেক পার্ক করে দিয়েছেন, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার করে দিয়েছেন। সেখানে আপনারা নিজস্ব অফিস খুলতে পারবেন। আপনারা ই-কমার্স উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করতে পারবেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী ইমরান, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, আওয়ামী লীগ নেত্রী শামীমা হক রোজিসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

প্রধানমন্ত্রীর জন্মদিনে দুই হাজার নারী পাবেন ১০ কোটি টাকা

আপডেট সময় ১০:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২