ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০ শিক্ষার্থীকে বেত্রাঘাত, শিক্ষক লাঞ্ছিত

আকাশ জাতীয় ডেস্ক: 

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২০ জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত মল্লিকা মিনু (১৫) নামের এক ছাত্রীকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ইংরেজি বিষয় পাঠদানকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ অভিভাবকরা বেত্রাঘাতকারী ওই শিক্ষককে লাঞ্ছিত করেন বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষকের বেত্রাঘাতে আহত দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দশম শ্রেণির ইংরেজি বিষয়ের পাঠদানের সময় পড়া শিখে না আসায় ২০-২৫ জন শিক্ষার্থীকে ক্ষীপ্ত হয়ে বেত দিয়ে পেটান। তারা সবাই কমবেশি আহত হয়েছে।

তাদের মধ্যে গুরুতর আহত মল্লিকা মিনু নামের এক শিক্ষার্থী বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবকরা বুধবার বিকালে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করান। তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে এবং তার শরীরে জ্বরও এসেছে। বর্তমানে সে হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান বলেন, আমি শুনেছি যে শিক্ষার্থীদের বেত্রাঘাতের পর অভিভাবকরাও ওই শিক্ষককে লাঞ্ছিত করেছে। সব পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

২০ শিক্ষার্থীকে বেত্রাঘাত, শিক্ষক লাঞ্ছিত

আপডেট সময় ১১:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২