ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওয়াকার ইউনুসের খোঁচা; কড়া জবাব ইরফান পাঠানের!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদি একাই ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন। এবারের এশিয়া কাপেও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভেন্যুও সেই সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এবার দেখা মিলবে না শাহিনের সেই বোলিং ঝলক। কারণ ইনজুরিতে এশিয়া কাপ শেষ পাকিস্তানি পেসারের।

তারই জের ধরে সামাজিক মাধ্যমে ভারতকে খোঁচা দিয়ে একটি টুইট করেন ওয়াকার ইউনুস। টুইটে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার লিখেছেন, ‘শাহীনের চোটে পড়া ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য স্বস্তির খবর। তাকে এশিয়া কাপে না পাওয়াটা সত্যিই দুঃখজনক। দ্রুত সুস্থ হয়ে ওঠো চ্যাম্প।’

ভারতের সাবেকরাও মুখ বুজে খোঁচা সহ্য করার পাত্র নন। ওয়াকারের টুইট দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন দেশটির সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। সোমবার এক টুইটে ইরফান লিখেছেন, ‘(জশপ্রীত) বুমরাহ এবং হার্শালের (প্যাটেল) এশিয়া কাপে না খেলাটা অন্য দলগুলোর জন্য স্বস্তির বিষয়।’ সরাসরি ওয়াকারের নাম উল্লেখ না করলেও তার টুইট দেখে এটা আঁচ করা কষ্টকর নয় যে, পাকিস্তানি কিংবদন্তির খোঁচার জবাব দিতেই এমনটা লিখেছেন তিনি।

এশিয়া কাপে ২৮ আগস্ট একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সুপার টুয়েলভে একই গ্রুপে থাকায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা হবে তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওয়াকার ইউনুসের খোঁচা; কড়া জবাব ইরফান পাঠানের!

আপডেট সময় ০৮:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২