ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে ফের পুলিশি বর্বরতা, তিন কর্মকর্তা বহিষ্কার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে পুলিশি আচরণ নিয়ে বির্তক থামছে না। একটি ঘটনার শেষ না হতেই আরেকটি ঘটছে।

আরকানসাস রাজ্যে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত হয়েছেন সেখানকার তিন পুলিশ কর্মকর্তা। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রমাণ সাপেক্ষে তাদের বরখাস্ত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পুলিশের মারধরের এ ঘটনার ভিডিও সহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, তিন পুলিশ সদস্য এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারছেন। ভুক্তভোগীর পেটে, পিঠে লাথি দিচ্ছেন একজন, অপরজন চড়-থাপ্পড় দিচ্ছেন। তৃতীয়জন ভুক্তভোগীর মাথা ফুটপাতের সঙ্গে বাড়ি দিচ্ছেন।

অভিযুক্ত তিনজন হলেন- পুলিশের ডেপুটি জ্যাক কিং, ক্রফোর্ড কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি লেভি হোয়াইট, মালবেরি পুলিশ কর্মকর্তা থেল রিডল। ভুক্তভোগীর নাম রান্ডাল ওরচেস্টারকে (২৭)। তিনি সাউথ ক্যারোলিনার গুজ ক্রিকের বাসিন্দা।

স্টেট পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, রোববার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগীর বিরুদ্ধে স্থানীয় একটি দোকানে হামলার অভিযোগ আনা হয়েছিল। ওই তিন পুলিশ সদস্য ঘটনার তদন্তে গিয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশি আচরণ প্রদর্শন না করে নৃশংসতা দেখানোয় সোমবার (২২ আগস্ট) তাদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হলেও তারা বেতন পাবেন।

রান্ডাল ওরচেস্টারের ব্যাপারে পুলিশ জানিয়েছে, সদস্যরা যখন তার মুখোমুখি হয়, তিনি এক ডেপুটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পুলিশ সদস্যের মাথার পেছনেও ঘুষি দেন রান্ডাল। তাকে গ্রেফতারের সময়কার ভিডিওতে এ দৃশ্য স্পষ্ট।

মারধরে আহত রান্ডাল ওরচেস্টারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসবাদী হুমকি, গ্রেপ্তারে প্রতিরোধ, অপরাধমূলক অনুপ্রবেশ ও হামলার অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়েছে আরকানসাস পুলিশ।

ঘটনার দিন সন্ধ্যায় এক বিবৃতিতে মালবেরি পুলিশ প্রধান শ্যানন গ্রেগরি বলেন, মালবেরি শহর ও এখানকার পুলিশ বিভাগ এ ধরনের তদন্ত খুব গুরুত্ব সহকারে করে থাকে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আরকানসাসের গভর্নর আসা হাচিনসন এদিন রাতে এক টুইট বার্তায় বলেন, ভিডিও প্রমাণ ও প্রসিকিউটিং অ্যাটর্নির অনুরোধের ভিত্তিতে ক্রফোর্ড কাউন্টির ঘটনাটি তদন্ত করা হবে।

ক্রফোর্ড কাউন্টি শেরিফ জিমি দামন্তে বলেছেন, ঘটনাটি আরকানসাস স্টেট পুলিশ ও এফবিআই তদন্ত করছে। তার কার্যালয় থেকে এ ব্যাপারে যথাযথ সহায়তা করা হচ্ছে। তিনি নিজ কর্মকর্তাদের আচরণের নিন্দা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রে ফের পুলিশি বর্বরতা, তিন কর্মকর্তা বহিষ্কার

আপডেট সময় ০৬:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২