ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার দেবিদ্বারে স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে স্বামী শাহাদাত হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। সে এলাহাবাদ ইউনিয়নের হারস্বার গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে রাজমিস্ত্রি মো. শাহাদাত হোসেন তার স্ত্রী ৩ সন্তানের জননী রুজিনা আক্তারকে (২২) প্রতিনিয়ত নির্যাতন করে আসছিল। রবিবার সকালে নিজ বাড়ির পাশের একটি দোকানের সামনে প্রকাশ্যে দিনের বেলায় বেত্রাঘাত, চড়, থাপ্পড়, মুখে লাথি মেরে এবং চুলধরে টানাহেঁচড়া করে। ওই সময় এক ফেসবুক ব্যবহারকারী একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি থেকে আপলোড করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিষয়টি দেবিদ্বার থানা পুলিশের নজরে এলে এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের সহযোগিতায় মো. শাহাদাত হোসেনকে রবিবার বিকেলে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নারী নির্যাতনের ভিডিওটি দেখার পর স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় নির্যাতনকারী স্বামী মো. শাহাদাত হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি। নির্যাতিতা রুজিনা আক্তারকে চিকিৎসার ব্যাবস্থা করি। রুজিনা আক্তার বাদী হয়ে মো. শাহাদাত হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী আটক

আপডেট সময় ১১:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২