ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

চার্জ দেয়া অবস্থায় এবার আইফোন ৮ বিস্ফোরণ

অাকাশ আইসিটি ডেস্ক:

দীর্ঘ অপেক্ষার পর বাজারে এসেছে আইফোনের নতুন মডেল আইফোন ৮। কিন্তু আনন্দের মুহূর্তে ঘটলো নতুন বিপত্তি। কারণ নতুন মডেলের এই আইফোনটি আসতে না আসতেই খবর পাওয়া গেল বিস্ফোরণের।

সম্প্রতি এক ব্যবহারকারী তার নতুন আইফোন ৮ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন। তাইওয়ানের মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে ঐ ভুক্তভোগী জানিয়েছেন, ফোনটি চার্জ করার সময় তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বড় কোনো ক্ষতি বা আগুন দেখা না গেলেও তা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট হয়ে গেছে।

নতুন আইফোনের ক্ষেত্রে এটিই বিস্ফোরণের প্রথম ঘটনা বলা হচ্ছে। বিস্ফোরণের কারণ এখনো অজানা। ঐ ব্যক্তি বলেন, তিনি আইফোনটি কিনে মোট পাঁচ দিন ব্যবহার করেছেন। এর পরেই এ সমস্যা হয়েছে। ফোনটি আইফোনের সরবরাহ করা চার্জার ও কেবল দিয়েই চার্জ করা হচ্ছিল।

জাপানের আরেক ব্যবহারকারী জানায়, তাকে ভাঙা আইফোন দেয়া হয়েছে। সে আইফোনটির ছবিও তিনি অনলাইনে শেয়ার করেছেন। প্যাকেট খুলে তিনি এ ভাঙা আইফোনটিই পেয়েছেন বলে দাবি করেছেন।

অ্যাপল অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বিস্ফোরণের ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে বিশ্ব টেক জায়ান্ট এই কোম্পানীটি। শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন জমা দিবে অ্যাপল, এমনটাই খবর প্রকাশ করেছে দ্য ইনডিপেনডেন্ট।

উল্লেখ্য, এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ মডেলটিতেও ব্যাটারি বিস্ফোরণের বেশ কয়েকটি গুরুতর ঘটনার কথা জানা যায়। এরপর সে মডেলটি বাজার থেকে প্রত্যাহার করতে বাধ্য হয় স্যামসাং। আইফোনের মতো ব্রান্ডের ফোনও যে বিস্ফোরণের শিকার হতে পারে সেটি নিয়ে নতুন আলোচনা শুরু হয়ে গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

চার্জ দেয়া অবস্থায় এবার আইফোন ৮ বিস্ফোরণ

আপডেট সময় ০৩:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭