ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকার দেওয়া ‘ভয়ঙ্কর’ সেই হিমার্স রকেটের অস্ত্রাগারে বিস্ফোরণের দাবি রাশিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় একটি অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটানোর দাবি করেছে রাশিয়া। তবে রাশিয়ার এই দাবি নাকচ করেছে ইউক্রেনীয় কতৃপক্ষ। তাদের দাবি, একটি শস্যের গুদামে বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়া।

রাশিয়া জানিয়েছে, রবিবার যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওডেসার অস্ত্রাগারটি ধ্বংস করা হয়েছে। ওই অস্ত্রাগারেই যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট সিস্টেম ছিল বলে রাশিয়ার দাবি। শুধু তা-ই নয়, খারসনে ইউক্রেনের দুটি এম-৭৭৭ হাউইৎজারও তারা ধ্বংস করেছে বলে রাশিয়া জানিয়েছে। ১০০ টন ডিজেল মজুত থাকা একটি পাম্পেও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

ইউক্রেন অবশ্য এসব দাবি অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, রাশিয়ার দুটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে তারা। তৃতীয় মিসাইলটি একটি শস্যের গুদামে গিয়ে পড়ে। গুদামটিতে আগুন লেগে যায়। কিন্তু ঘটনায় কারও মৃত্যু হয়নি। শস্য নষ্ট হওয়া ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। অস্ত্রাগার ধ্বংসের কথাটি সম্পূর্ণ অস্বীকার করেছে কিয়েভ। কোনও পক্ষের দাবির সত্যতাই তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক কোনও গণমাধ্যম যাচাই করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমেরিকার দেওয়া ‘ভয়ঙ্কর’ সেই হিমার্স রকেটের অস্ত্রাগারে বিস্ফোরণের দাবি রাশিয়ার

আপডেট সময় ০১:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২