ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আপত্তিকর ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি, ৪ নারীসহ গ্রেফতার ৮

আকাশ জাতীয় ডেস্ক: 

সাভারের আশুলিয়ায় আপত্তিকর ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবির করা অভিযোগে অপহরণ চক্রের ৪ নারীসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

গ্রেফতারকৃতরা হলেন- হাছনারা (২৪), অঞ্জনা ভূঁইয়া (৪৫), মতিউর রহমান (২৮), নাজমুল হুদা (১৫), সরদার নজরুল ইসলাম (২৮), সাব্বির মিয়া (১৯), জান্নাত (২২) ও জামিলা ওরফে নুসরাত (১৮)।

র‌্যাব-৪ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, হাছনারার সঙ্গে ৫-৬ মাস আগে মো. শাহ্ পরাণ নামের এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর প্রেমের সর্ম্পক গড়ে উঠে তাদের। একপর্যায়ে শাহ্ পরাণকে দেখা করার জন্য আশুলিয়া বাইপাইল এলাকায় আসতে বলেন হাছনারা। তারপর হাছনারা কৌশলে শাহ্ পরাণকে তার ভাড়া বাসায় নিয়ে তাকে মারধর করে ও আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এছাড়া হত্যার হুমকি দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরস্পর যোগ সাজসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহজ সরল ছেলেদের টার্গেট করে তাদের সঙ্গে কৌশলে সখ্যতা তৈরি পরে প্রেমের সর্ম্পক গড়ে তুলে পরে দেখা করার কথা বলে বাসায় এনে মারধরসহ আপত্তিকর ভিডিও ধারণ করে হুমকি প্রদান করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো।
এ চক্রের আরও কয়েকজন সদস্য পলাতক রয়েছেন যাদের গ্রেফতারে র‌্যাবের অভিযানিক দল তৎপর রয়েছে।

র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, শনিবার (২০ আগস্ট) ভুক্তভোগী মো. শাহ্ পরাণ (৪২) অভিযোগ করেন কতিপয় দুষ্কৃতিকারী লোক তাকে আটক করে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ মারধর করছে এবং তিন লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করছে।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল আজ সকালে বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আপত্তিকর ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি, ৪ নারীসহ গ্রেফতার ৮

আপডেট সময় ০৯:৩৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২