ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মঙ্গলবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

সাপ্তাহিক ছুটি, বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে দীর্ঘ ৩৯ দিন পর আগামীকাল মঙ্গলবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে।

গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার থেকে যথারীতি খুলবে সুপ্রিমকোর্ট। সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে।

দীর্ঘ অবকাশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ও দিন নির্ধারণ করে দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। এসব বেঞ্চে অবকাশে জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলার বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার কার্যক্রম পরিচালনার জন্য মনোনীত করেন প্রধান বিচারপতি। আপিল বিভাগে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গত ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ সেপ্টেম্বর থেকে গত ২০ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে মামলার শুনানি ও নিষ্পত্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মঙ্গলবার থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

আপডেট সময় ০১:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭