ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরেকটি ‘চেরনোবিল’ হওয়ার আশঙ্কা, সতর্ক করলেন এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরপর প্রথমবারের মতো দেশটি সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সেখানে গিয়ে ব্ক্তব্য দেওয়ার সময় ইউক্রেনে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করলেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবের মতো এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনার নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। ওই পারমাণবিক স্থাপনা ঘিরে উভয়পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। এ নিয়ে বিভিন্ন দেশের নেতারা সতর্ক করেছেন। এবার সতর্ক করলেন ইউক্রেন সফররত এরদোয়ান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লেভিভে বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এরদোয়ান ও আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না। আমরা এর একটা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের ইউক্রেনীয় বন্ধুদের পাশে আছি।”

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইউক্রেনের ওই পারমাণবিক স্থাপনা ঘিরে বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।

স্থাপনাটি বেসমারকিকরণ করতে হবে জানিয়ে তিনি বলেন, “আমাদের অবশ্যই এভাবে বলতে হবে, জাপোরিঝিয়ার যেকোনও ক্ষতিই হবে আত্মঘাতী।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আরেকটি ‘চেরনোবিল’ হওয়ার আশঙ্কা, সতর্ক করলেন এরদোয়ান

আপডেট সময় ১২:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২