ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী

অমিতাভের অপ্রত্যাশিত ছবি ফাঁস

অাকাশ বিনোদন ডেস্ক:

তিনি চাননি তার কোনো ছবি মিডিয়ায় ফাঁস হোক। এ জন্য নেয়া হয়েছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। কিন্তু শেষ রক্ষা হল না, তার অদ্ভুত ছবিটি ঠিকই সামাজিক যোগাযোগমাধ্যমের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে। অমিতাভ বচ্চন। যিনি ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করছেন। ছবির চরিত্রগুলোর লুক গোপন রাখার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়।

কিন্তু সব কিছু ফাঁকি দিয়ে বুধবার অমিতাভ বচ্চনের লুক ফাঁস হয়ে গেছে। ছবিতে বিগ বির দৃষ্টি আর পোশাক দেখে মনে হচ্ছে তিনি যেন হিংস্র এক যোদ্ধা। এর আগে সেট থেকে ফাঁস হয় আমির খানের একটি ছবি। এর পর থেকেই মূলত তিনি ছবির সেটে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করেন। বন্ধ করা হয় সেলফি তোলা।

অপরিচিত কাউকে সেটে প্রবেশ ঠেকানোর জন্য নেয়া হয় অতিরিক্ত নিরাপত্তা প্রহরী। এত কিছু করেও ঠেকানো গেল না ছবি ফাঁস। চলতি মাসের মাঝামাঝি সিনেমাটিতে আমির খানের লুক ফাঁস হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এতে দেখা যায়, আমির খানের অগোছালো চুল আর বিশাল গোঁফ, মুখে দাড়ি, সঙ্গে ময়লা পোশাক, আনমনে কোথাও হেঁটে যাচ্ছেন। আমির খান, অমিতাভ বচ্চন ছাড়াও ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয় করছেন জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। এই প্রথম অমিতাভ বচ্চন ও আমির খানকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

অমিতাভের অপ্রত্যাশিত ছবি ফাঁস

আপডেট সময় ০২:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭