ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাইক্রোসফট ও ওয়ালটনের চুক্তি

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশে সফটওয়্যার ও হার্ডওয়্যারসহ আইটি খাতে যৌথ সেবা দেবে মাইক্রোসফট এবং ওয়ালটন। এ উপলক্ষ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগ যুক্ত দেশের সর্বপ্রথম কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আমেরিকান টেক-জায়ান্ট মাইক্রোসফটের মধ্যে একটি সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকের আওতায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে সফটওয়্যার সহজলভ্য মূল্যে প্রদান করবে মাইক্রোসফট।

এছাড়াও মাইক্রোসফটের আপডেটেড সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার সংক্রান্ত অত্যাধুনিক পণ্য সরবরাহ করবে। দেশের শিক্ষা খাতেও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাইক্রোসফট। গ্রাহক ওয়ালটন ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে মাইক্রোসফটের এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এই এমওইউ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোসফট সাউথইষ্ট এশিয়া নিউ মার্কেটস-এর জেনারেল ম্যানেজার ‘সুক হুঁ চেআ’।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী, মাইক্রোসফট সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটস-এর কর্পোরেট সেলস ডিরেক্টর জায়েদ আলকাদি, মাইক্রোসফট-এর চিফ পার্টনার অফিসার এএনএইচ ফাম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুস সালামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিট হামলার নেপথ্যে ছিল আত্মঘাতী পরিকল্পনা

মাইক্রোসফট ও ওয়ালটনের চুক্তি

আপডেট সময় ০৯:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২