ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফের বল চাকিংয়ের অভিযোগ পাক পেসারের বিরুদ্ধে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চলিত বছর জানুয়ারি মাসে বিগ ব্যাশ লিগে হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগ ওঠে। যার ফলে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হন এই উদীয়মান ক্রিকেটার। অবশেষে বোলিং অ্যাকশন সংশোধন করে আবার ক্রিকেটে ফিরেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর আবারও দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ আনা হয়েছে। এবার হাসনাইনের বিপক্ষে অভিযোগ করলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

রোববার ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের সঙ্গে খেলা ছিল সাদার্ন ব্রেভসের। ম্যাচে ৭ উইকেটে হেরে যায় সাদার্ন। ২৭ বলে ৩৭ রান করেন স্টয়নিস। হাসনাইনের বলে খোঁচা দিয়ে আউট হন। আউট হয়ে সাজঘরে ফেরার সময় অসন্তোষ প্রকাশ করেন অজি ক্রিকেটার। হাতের ইশারায় সতীর্থদের দেখান হাসনাইন বল ছুড়েছেন।

গত জানুয়ারিতেও বল ছোড়ার অভিযোগ উঠেছিল হাসনাইনের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে একাধিক ক্রিকেটার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একটি ম্যাচে পাক পেসারের বলে ‘নো’ ডাকেন ফিল্ড আম্পায়ার জেরার্ড অ্যাডোব। পরীক্ষার পর দেখা যায়, হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ নয়। বল করার সময় তার হাত কনুই থেকে ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। নির্বাসন হয় হাসনাইনের। পরে বোলিং অ্যাকশন সংশোধন করে ক্রিকেটে ফিরেছেন ২২ বছরের এ তরুণ পেসার।

এই ম্যাচে অবশ্য হাসনাইনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগে ‘নো’ ডাকেননি আম্পায়াররা। কারণ তার সংশোধিত বোলিং অ্যাকশনকে মান্যতা দিয়েছে আইসিসি। পাকিস্তানের হয়ে আটটি ওয়ানডে ম্যাচ এবং ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হাসনাইন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফের বল চাকিংয়ের অভিযোগ পাক পেসারের বিরুদ্ধে

আপডেট সময় ০৭:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২