ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষিকার স্বামী মামুনের জামিন নামঞ্জুর

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের আলোচিত কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের স্বামী কলেজছাত্র মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কোর্ট পুলিশ মামুনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করেন।

এসময় তার পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুপুরে বিশেষ ক্ষমতা আইনের ৫৪ ধারায় মামুনকে গ্রেফতার দেখিয়ে নাটোর সদর থানা থেকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপমৃত্যু (ইউডি) মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এ জে মিন্টু কোর্ট পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। সেখান থেকে তাকে বিকেলে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

নাটোর কোর্ট ইন্সপেক্টর (উপ-পরিদর্শক) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, রোববার সকালে নাটোর শহরের বলাড়ীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের (৪৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় সেখান থেকে আটক করা হয় তার স্বামী মামুন হোসেনকে। খায়রুন নাহার জেলার গুরুদাসপুর উপজেলার এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এ ঘটনায় খায়রুন নাহারের চাচাতো ভাই সাবির উদ্দিন একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হেফাজতে দফায় দফায় মামুনকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় যেহেতু কোনো মামলা হয়নি। পাশাপাশি মরদেহের সুরতহাল ও চিকিৎসকদের প্রাথমিক রিপোর্টে হত্যার বিষয়টি নিশ্চিত না হওয়ায় স্বামী মামুনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। তবে ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষিকার স্বামী মামুনের জামিন নামঞ্জুর

আপডেট সময় ১১:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২