ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, প্রাণ গেল দুজনের

আকাশ জাতীয় ডেস্ক: 

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুনে দগ্ধ হয়ে দুজন মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আরো চারজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার ‘দফাদার ফিলিং স্টেশনে’ এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ হয়ে দুজন মারা গেছে।’

প্রাথমিকভাবে জানা গেছে- দুজনই ওই ফিলিং স্টেশনের কর্মী। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়- তা তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, প্রাণ গেল দুজনের

আপডেট সময় ১০:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২