ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

স্ত্রী হত্যার দায়ে ১০ বছর পর স্বামীর ফাঁসি

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় ১০ বছর পর স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সোবহান আলী (৪৫)। তিনি সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় অভিযুক্ত সোহবান আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব।

এ্যাড. পদ্ম কুমার দেব জানান ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলাকেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ সোবহানকে গ্রেফতার করে । তখন থেকে সে কারাগারে ছিলেন। পরে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহবানকে মৃত্যুদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রী হত্যার দায়ে ১০ বছর পর স্বামীর ফাঁসি

আপডেট সময় ০৩:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২