ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বলিউডে মহেশ বাবুর অভিষেক

অাকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় তেলেগু অভিনেতা মহেশ বাবু। সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার স্পাইডার সিনেমাটি। দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে এটি। শোনা যাচ্ছে, এবার বলিউডে পা রাখতে চলেছেন মহেশ।

কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে নির্মাতা এআর মুরুগাদোস বলেন, ‘বলিউডেও স্পাইডার তৈরি হবে এবং এর প্রস্তুতি চলছে। ১০ দিনের মধ্যে আমরা হিন্দি সিনেমাটির ঘোষণা দিব, এর আগে এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাব না।’

মুরুগাদোসের এমন ঘোষণার পর গুঞ্জন ওঠে, সিনেমাটির হিন্দি রিমেকে দেখা যাবে অভিনেতা অক্ষয় কুমারকে। কিন্তু নির্মাতা এ অভিনেতার বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দেন। এদিকে নতুন গুঞ্জন উঠেছে, অন্য কেউ নন বরং মহেশ বাবু নিজেই সিনেমাটিতে অভিনয় করবেন। আর এর মাধ্যমে বলিউডে অভিষেকের পরিকল্পনা করছেন তিনি। পুরো ভারতজুড়েই বেশ জনপ্রিয় মহেশ। এর আগে তার অনেক সিনেমাই হিন্দিতে রিমেক হয়েছে।

স্পাইডার সিনেমাটিতে মহেশ বাবু একজন গোয়েন্দা কর্মকতার ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরো অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। এ আর মুরুগাদোস পারিচালিত হাই-টেক অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণে ১২০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বলিউডে মহেশ বাবুর অভিষেক

আপডেট সময় ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭