ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাচ চলার সময়েই পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ না পেয়ে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পাকিস্তানের তরুণ এক ক্রিকেটার। লাহোরে একটি ফার্স্ট ক্লাস ম্যাচ চলার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

গোলাম হায়দার আব্বাস নামের এই ক্রিকেটার ডানহাতি পেস বোলার। তাঁর দাবি, দীর্ঘ দিন ধরেই তাঁকে প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছেন স্থানীয় সংগঠকেরা। কিন্তু তিনি সুযোগ পাচ্ছেন না। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এলসিসিএ) পূর্বাঞ্চলের এই ক্রিকেটারের মাঠের পারফরম্যান্স নাকি যথেষ্টই ভালো। নির্বাচকেরা ঘুষ চেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

হায়দার আব্বাস লাহোরে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন নিভিয়ে প্রায় সঙ্গে সঙ্গে তাঁকে রক্ষা করেন উপস্থিত লোকজন। তবে ঘটনাটা সবাইকে বিমূঢ় করে তোলে।
গোলাম আব্বাসের অভিযোগ, স্থানীয় ক্রিকেট সংগঠকেরা সুযোগের বিনিময়ে তাঁর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে আসছিলেন, ‘আমার পারফরম্যান্স যথেষ্ট ভালো। কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না। বারবার অনুরোধ করে আমি অতিষ্ঠ। শেষ পর্যন্ত তারা সুযোগ করে দেওয়ার বিনিময়ে আমার কাছে মোটা অঙ্কের ঘুষ চেয়ে বসে। আমি গরিব পরিবারের ছেলে, আমি টাকা কোথায় পাব?’

আব্বাস বলেন, ‌‌‘আমি মারা গেলে আমার মৃত্যুর জন্য দায়ী ওই সব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা, যারা মেধার ভিত্তিতে খেলোয়াড়দের সুযোগ করে দিতে চায় না।’ সূত্র: পিটিআই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যাচ চলার সময়েই পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা!

আপডেট সময় ০৪:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭