ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শান্তিপূর্ণভাবে গণআন্দোলন শুরু করে নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, ‘পিতার কাঁধে পুত্রের লাশ, এর চেয়ে যন্ত্রণার কিছু নেই। আমাদের ছেলে নূরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি। তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে। আরো ১৯ জন ঢাকা ও বরিশালে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন আর ক্রন্দন নয়, আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী জুলুম নির্যাতনকারী সরকারের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। শান্তিপূর্ণভাবে গণআন্দোলন শুরু করে নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে নতুন নয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে ছয়শ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।’

জানাজায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

নূরে আলমের মৃত্যুতে বিএনপি ৫-৭ আগস্ট শোক পালন করার জন্য সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করবে। এছাড়া ৬ আগস্ট ঢাকায় ছাত্রদলের সমাবেশ, ৭ আগস্ট কৃষকদলের এবং ৮ আগস্ট যুবদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নূরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নূরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নেব: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২