ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিএসইসিকে বিশ্বে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে: পলক

আকাশ আইসিটি ডেস্ক :  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বিশ্বের বাজারে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। এক সময় বিশ্বে নেতৃত্ব দেবে বিএসইসি।

বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জের ডিএসইর ভবনে ‘বাংলাদেশের পুঁজিবাজারে সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ বলেন, ‘স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ডিএসইর সঙ্গে ইতিবাচক আলোচনাও হয়েছে।’

পলক বলেন, ‘দেশে স্টার্টআপ কোম্পানিগুলো অনেক ভালো করছে। এজন্য স্টার্টআপ কোম্পানিকে বিনিয়োগ দিয়ে সহযোগিতা করা দরকার। ইতোমধ্যে একটি স্টার্টআপ কোম্পানি পুঁজিবাজারে এসেছে। সামনে অন্য কোম্পানিগুলোও পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘২৫০০ স্টার্টআপ কোম্পানি তৈরি হয়েছে, যেখানে ১৫ লাখ যুবকের কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সালের মধ্যে নতুন স্টার্টআপ উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য ৫০০ কোটি টাকা বিতরণ করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এনএম জিয়াউল আলম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে পরীক্ষার সুযোগ দেওয়ার কথা ভাবছে

বিএসইসিকে বিশ্বে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে: পলক

আপডেট সময় ১২:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২