ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

ফেসবুকে অসুস্থ ব্যক্তির ছবি দিয়ে সহায়তা চেয়ে অর্থ আত্মসাৎ

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেসবুক আইডি হ্যাক করে অসুস্থ ও দুস্থ ব্যক্তির ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহরিয়ার আজম আকাশকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

মঙ্গলবার (২ আগস্ট) রাতে যশোরের কোতয়ালী থানার নিজ বাসা থেকে আকাশকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।

এ সময় তার কাছ থেকে সাইবার প্রতারণার কাজে ব্যবহৃত একটি আইফোন, দুইটি বাটন ফোন, একটি আ্যপেলের ম্যাকবুক এয়ার এবং ব্যবহৃত বিকাশ নম্বরগুলো জব্দ করা হয়। তার কাছ থেকে শতাধিক হ্যাককৃত ফেসবুক আইডি পাওয়া গেছে।

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেল্প ফর মাসুম, হেল্প ফর তাহিমদসহ বেশ কয়েকটি পেজ থেকে গুরুতর অসুস্থ ব্যক্তি ও শিশুর ছবি পোস্ট দিয়ে সাহায্যের আবেদন জানানোর পোস্ট দেখা যায়। যেখানে বিকাশ ও নগদ নম্বরও দেওয়া আছে। আর সাহায্য করতে না পারলেও পোস্টগুলো যেন শেয়ার করতে অনুরোধ করা হয়।

এমন কয়েকটি পেজ নিয়ে কাজ শুরু করে সাইবার পুলিশ। এক পর্যায়ে অবস্থান শনাক্ত করে যশোর থেকে প্রতারক আকাশকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার আকাশ ফিসিং লিংকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে। পরবর্তী সময়ে হ্যাক করা আইডি থেকে হেল্প ফর মাসুম, হেল্প ফর তাহিমদ এমন একই রকম অনেকগুলো পেজ খোলে। এরপর গুরুতর অসুস্থ ও অসহায় শিশুর ছবি পোস্ট করে সাহায্যের আবেদন করে। সে ‘ডলার’ ব্যবহার করে বুস্টিং করে যাতে পোস্টগুলো অধিক লোকের কাছে পৌঁছায়।

সেসব পোস্ট দেখে হৃদয়বান মানুষ তার দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠায়। পাঠানো টাকা দিয়ে সে cryptocurrency exchange ওয়েবসাইট binance.com এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ডলার ক্রয় করে।

পরবর্তী সময়ে ক্রয়কৃত ডলার binance.com এর মাধ্যমে বিক্রি করে বিভিন্ন লোকের কাছ থেকে তার বিকাশ নম্বরে নিয়ে নেয়। এভাবে গত ২ মাসে প্রতারণার মাধমে সে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে।

গ্রেফতার আকাশ অনেক দিন আগে থেকেই এসকল সাইবার অপরাধে জড়িত। এ ধরনের অপরাধের জন্য ইতোপূর্বেও সে গ্রেফতার হয়েছিলো। গত মে মাসে কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে বলেও জানান এসি সুরঞ্জনা সাহা।

Tag :
আপলোডকারীর তথ্য

ফেসবুকে অসুস্থ ব্যক্তির ছবি দিয়ে সহায়তা চেয়ে অর্থ আত্মসাৎ

আপডেট সময় ০১:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২