ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুশফিক-মাহমুদুল্লাহ কেউই বাদ যায়নি: পাপন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জিম্বাবুয়ে সিরিজ দিয়েই নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল- এমনটা ভাবছেন অনেকেই। হয়তো টি-টোয়েন্টিতে এখানেই থামতে হচ্ছে মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদকে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। তার মতে, এখনও বাদ পড়েননি কেউ।

আইসিসি সভাশেষে দেশে ফিরে রবিবার পাপন বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এক্সপেরিমেন্ট করা হবে, আগেই ঠিক করা ছিল। এখন সাকিব তো এই দলে নেই, ও কী খেলবে না? সে তো বিশ্বকাপ খেলবে। এখানে আরও সিনিয়র ক্রিকেটার আছে। মুশফিক আছে, রিয়াদ আছে। কাউকেই বাদ দেওয়া হয়নি।’

‘সমস্যা হচ্ছে কী, একটা খেলোয়াড়কে আমি যদি একজন না গিয়ে, দুইজনকে পাঠাই, তাহলেও কিন্তু জায়গায় পরিবর্তন হচ্ছে না। ব্যাটিং নিয়ে বলছি, ব্যাটিংয়ে যারা সবসময় খেলে, ওই জায়গায় পরীক্ষা করে দেখছি যে বিকল্প কী আছে। ’

সোহানকেও ঠিকঠাক মনে হচ্ছে পাপনের। বলেছেন, ‘উদাহরণস্বরূপ, এখন পর্যন্ত তো মনে হচ্ছে সোহান ভালো। আমাদের টি-টোয়েন্টির জন্য সে ফিট মনে হচ্ছে। কিন্তু এটা একটা-দুটো খেলা দেখে তো বোঝা যাবে না। ও সেরা একাদশে থাকবে কি না আমরা কিন্তু জানি না যখন সবাই যোগ দেবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুশফিক-মাহমুদুল্লাহ কেউই বাদ যায়নি: পাপন

আপডেট সময় ০১:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২