ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

কাতালানে স্বাধীনতার গণভোট পণ্ড করতে মাঠে পুলিশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কেন্দ্রীয় সরকারের বিরোধিতার মুখেও স্পেন থেকে স্বাধীনতার দাবিতে গণভোটের আয়োজন করেছে দেশটির কাতালান অঞ্চলের স্থানীয় সরকার। স্থানীয় সময় আজ রোববার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, কাতালানের স্বাধীনতার গণভোটের পক্ষে বিপক্ষে মাঠে নামতে দেখা গেছে স্পেনের বাসিন্দাদের। কেন্দ্রীয় সরকার ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা করছেন কাতালানবাসীরা। এ কারণে কেন্দ্রগুলো খোলা রাখতে সেগুলো দখলে নিচ্ছেন স্বাধীনতার পক্ষের লোকজন। এর আগে ভোটের বিপক্ষে শনিবার অনেককেই বার্সেলোনায় সমাবেশ করতে দেখা যায়।

রোববার ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে দুই হাজার ৩১৫টি স্কুল। এর মধ্যে এক হাজার ৩০০টি স্কুল দখলে নিয়েছে পুলিশ। ১৬৩টি স্কুল স্বাধীনতার পক্ষের লোকজনের দখলে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্বাধীনতার গণভোট পণ্ড করতে মাঠে নেমেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। এই গণভোটকে অবৈধ বলেও ঘোষণা দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে ভোট বন্ধ করতে কাতালানে পুলিশ পাঠিয়েছে মাদ্রিদের স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি ভোটের বিপক্ষে অবস্থান নিতে কাতালানের পুলিশকেও আহ্বান জানানো হয়েছে।

স্পেনের কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে রয়টার্স জানায়, কাতালানদের গণভোট থেকে বিরত রাখতে ব্যবস্থা নেবে পুলিশ। তবে কোনো প্রকার সহিংসতায় না জড়াতে পুলিশকে নির্দেশ দিয়েছেন কাতালানের আঞ্চলিক পুলিশ প্রধান।

এদিকে যেকোনো উপায়ে ভোট চালিয়ে যেতে শুক্রবার থেকেই ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছেন কাতালানবাসী। তাদের অনেকেই রয়টার্সকে জানান, পুলিশ বলেছে রোববারের ভোটের সংশ্লিষ্টতা ছাড়া যেকোনো কাজেই তাঁরা সেখানে অবস্থান করতে পারেন।

তবে পুলিশ বলছে, কোনো ভোট অনুষ্ঠিত হবে না। ভোটের সমর্থনে কেন্দ্রে অবস্থানকারীদের বের করে দেওয়া হবে।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত কাতালান বেশ সম্পদশালী অঞ্চল। প্রায় ৭৫ লাখ বাসিন্দার এই অঞ্চলের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। অঞ্চলটি শক্তিশালী স্বায়ত্ত্বশাসিত সরকার নিয়ন্ত্রিত। বিগত পাঁচ বছর ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছে কাতালানবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

কাতালানে স্বাধীনতার গণভোট পণ্ড করতে মাঠে পুলিশ

আপডেট সময় ০১:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭