ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ নেটফ্লিক্সে

আকাশ আইসিটি ডেস্ক :

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্সে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে পরীক্ষামূলক প্ল্যান নিয়ে হাজির প্রতিষ্ঠানটি। এখন থেকে নিজের পাসওয়ার্ড অন্যের সঙ্গে শেয়ার করলেই পড়বেন বিপদে। নতুন প্ল্যান অনুসারে একটি আইডি থেকে একই সঙ্গে একাধিক বাড়িতে লগ ইন করলে গুনতে হবে অতিরিক্ত টাকা।

এর ফলে বিনামূল্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হবে। দ্বিতীয় কোনো বাড়ি থেকে একই অ্যাকাউন্টে লগ ইন করে স্ট্রিম করতে চাইলে অতিরিক্ত খরচ করতে হবে। যদিও সেই ক্ষেত্রে সাধারণ প্ল্যানের তুলনায় খরচ অনেকটা কম হবে।

এদিকে নেটফ্লিক্স জানিয়েছে, বিশ্বব্যাপী প্রায় ১০ কোটি গ্রাহক অন্যের পাসওয়ার্ড ব্যবহার করে বিনামূল্যে স্ট্রিমিং করে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতেই প্রায় ৩ কোটি বাড়িতে পাসওয়ার্ড শেয়ারিংয়ের মাধ্যমে নেটফ্লিক্স চলে।

চলতি বছর মার্চে চিলি কোস্টারিকাসহ দক্ষিণ আমেরিকার একাধিক দেশে অ্যাড এক্সট্রা মেম্বার ফিচার চালু করে নেটফ্লিক্স। সেখানেও বাড়তি স্ট্রিমিংয়ের জন্য আলাদা খরচ করতে হয়েছে গ্রাহকদের।

এবার আর্জেন্টিনা, ডমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাসে এই নিয়ম শুরু করেছে নেটফ্লিক্স। তবে ভ্রমণের সময় এ নিয়ম প্রযোজ্য নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ নেটফ্লিক্সে

আপডেট সময় ১০:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২