ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেখেন তো চিনতে পারেন কি? ইনি আমাদেরই নায়ক, নতুন সাকিব আল হাসান

আকাশ বিনোদন ডেস্ক : 

মাথা ভর্তি কোঁকড়ানো চুল, চিরল গোঁফ, হাতা গোটানো শার্ট আর গলায় থাকা রূপালি চেইনে ঝুলছে লকেট। দেখতে অনেকটা দক্ষিণ ভারতের মানুষের মত। রবিবার সন্ধ্যায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ফেসবুক পেজে নিজের এমনি একটি ছবি পোস্ট করেছেন।

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ওই ছবিটার লোকেশন মার্ক করেছেন ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন’ (বিএফডিসি)। কিন্তু হঠাৎ কেন সাকিব আল হাসানের এই হাল? এফডিসিতেই বা কী করছেন ক্রিকেট মাঠের মহাতারকা? এফডিসি তো অভিনয়শিল্পীদের জায়গা।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি বিজ্ঞাপনচিত্রের জন্য এমন লুক ধারণ করেছেন সাকিব আল হাসান। যেটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ‘জিপি অ্যাপ’-এর বিজ্ঞাপন এটি। রবিবার ও সোমবার দুই দিন সময় নিয়ে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ হচ্ছে।

সাকিব আল হাসান অনেক আগে থেকেই গ্রামীণফোনের শুভেচ্ছাদূত। তাদেরই একটি অ্যাপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন জার্সি নাম্বার ৭৫। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

দেখেন তো চিনতে পারেন কি? ইনি আমাদেরই নায়ক, নতুন সাকিব আল হাসান

আপডেট সময় ১১:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২